মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

প্রথম পাতা » জাতীয় » মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার
শুক্রবার, ২০ জুন ২০২৫



মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, শামসুল আলমকে বুধবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম গণমাধ্যমকে বলেন, আজ শামসুল আলমকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ৫:৩৫:৪৮   ২৭৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ