সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ গ্রেপ্তার
বুধবার, ১৮ জুন ২০২৫



সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ছোড়ার ঘটনায় করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এর আগে, একই মামলায় গত ১৫ মে সাবেক মেয়রের আরেকজন ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। খোরশেদ আলম সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০:০০:২৮   ২৩৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার

Law News24.com News Archive

আর্কাইভ