২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি
বুধবার, ১৮ জুন ২০২৫



২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী  হাসপাতালে ভর্তি

প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৮ জনই বরিশাল বিভাগের। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৬ জন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২ জন, উত্তর সিটিতে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহী ২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ই জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮  শতাংশ নারী।ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ০:০১:২৯   ২৩০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
শহর ও গ্রামের স্কুলশিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহারে বড় বৈষম্য
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
ফেসবুকে নারীদের হেনস্তাকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, একজনকে গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ