বান্দরবান আদালত চত্বরে প্রায় ৫০ লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বান্দরবান আদালত চত্বরে প্রায় ৫০ লক্ষ টাকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



---

মোহাম্মদ নাসির উদ্দিন তিজো, বান্দরবান সংবাদদাতাঃ

আজ ১৫ নভেম্বর ২০২৩ইং রোজ বুধবার দুপুর আনুমানিক ২.২২ঘটিকার সময় বান্দরবানের আদালত চত্বরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায়   সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাজমুল হোসাইন, উপ-পরিদর্শক মোঃ আবু ফয়সাল , নন-জিআরও শফিকুল ইসলাম, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রিয়েল পালিত এর প্রতিনিধি হিসেবে উপ-পরিদর্শক ফখরুল আলম, জিআরও বিশ্বজিৎ, জিআরও মুন্সি আরিফুর রহমান, পুলিশ সদস্য  ছাদেক, মনি কুমার ত্রিপুরা ও  উপস্থিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার ০২টি মামলার (১) আলীকদম থানার সাধারণ ডায়রী নং-৯১০, তারিখ-২২/১০/২০২৩ইং বিজ্ঞ আদালতের আদেশ নং-০১ এবং জিডি ক্রমিক নং-৭৫/২০২৩(আলীকদম) এর ৫৫ বোতল (৪১ লিটার ২৫০ মিঃলিঃ) বিদেশী মদ (যার আনুমানিক বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা), (২) জিআর-৫৪/২০২৩(আলীকদম) এর ৪৫,৭৫০(পয়ঁতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজার মূল্য প্রায় পয়ঁতাল্লিশ লক্ষ পচাঁত্তর হাজার টাকা) মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।

জিআর-৫৪/২০২৩(আলীকদম) মামলার নমুনা হিসেবে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিজ্ঞ আদালতে বিচারকালের প্রদর্শনীর জন্য ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট রাসায়নিক পরীক্ষা জন্য  প্রেরণ করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩২   ৬১৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ