বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ

প্রথম পাতা » খেলা » বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ
সোমবার, ২ জুন ২০২৫



বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ জুন) শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তালিকা থেকে বাদ দেন।

রোববার (১ জুন) সদ্য সাবেক বিসিবির সভাপতি ফারুক আহমেদ রিটটি করেন, যা আজ কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে। গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিটটি করেন ফারুক।

আদালতে ফারুকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন শুনানিতে ছিলেন। অন্যদিকে, এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।

রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী এ কে এম আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, ‘শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে কি না, তা জেনে পরে জানাতে পারবো।’

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৭   ২৭৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়
লামিনে ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প
কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

Law News24.com News Archive

আর্কাইভ