কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন মেনন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন মেনন
সোমবার, ২ জুন ২০২৫



কাঠগড়ায় দাঁড়িয়ে হাসলেন মেনন

১০ দিনের রিমান্ড আবেদনের কথা শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হেসেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান। শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনি হত্যার মামলায় রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে হাসেন মেনন।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন সকাল ৯টার দিকে আদালতে আনা হয় মেননকে, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে। রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে আইনজীবী তানভীর বলেন, ‘১৪ দল আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে রাশেদ খান মেননকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।’

শুনানি শেষে আদালত সাবেক এই মন্ত্রীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন হেসে বলেন, ‘শেষ তো, যাই।’

এরপর তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩২   ২২১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ