গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়ী

প্রথম পাতা » সারাদেশ » গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়ী
শনিবার, ৩১ মে ২০২৫



গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়ী

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত-সমর্থিত সবুজ প্যানেলের সদস্যরা জয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৯ মে) রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

জামায়াত–সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল) ও সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহিম ও মাহদী হাসান।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ–সমর্থিত নীল প্যানেল থেকে সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছেন। জয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি পদে আবদুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন সালাহ্ উদ্দিন খান ও মহিলা সম্পাদিকা আজিজা আক্তার। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও শ্যামল সরকার।

গাজীপুর বারের প্রধান নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন গতকাল রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন। তিনি জানান, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোট দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ২৭৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

Law News24.com News Archive

আর্কাইভ