লালমোহনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত
শনিবার, ৩১ মে ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা)  প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে  লালমোহন  উপজেলা ও পৌরসভা  বিএনপি এবং অঙ্গ সংগঠনের অায়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন,সোহেল আজিজ শাহিন,  মো. শফিউল্লাহ হাওলাদার,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: রফিকুল ইসলাম, মিজানুর রহমান হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি ও  উপজেলা বিএনপির সদস্য  অাজাদুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো.বশির হাওলাদার, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, পৌর শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান হাওলাদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক, উনার পরিবারের সহায় হোক।

মিলাদ মাহফিল শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আউয়াল।

বাংলাদেশ সময়: ১০:২০:৩৮   ৩৬১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

Law News24.com News Archive

আর্কাইভ