পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম পাতা » অপরাধ » পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
রবিবার, ৩০ মার্চ ২০২৫



পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। আজ রোববার পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় এ অভিযান চালিয়ে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন- মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও তোফায়েল আহম্মেদ (২৬)। অভিযানে তাদের কাছ থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি বাসায় থাকেন। তাদের বাসাটি সাবলেট নেওয়ার জন্য গত ২১ মার্চ বিকেল ৫টার দিকে সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে তা দেখতে যান মাহথির মোহাম্মদ খান তমাল। এরপর তিনি বাসা ভাড়া (সাবলেট) নেন। সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে তিনি চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরদিন দেবেন বলে জানান। রাত সোয়া ৮টার দিকে সাকিব তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় একটি মামলা হয়।

পুলিশ জানায়, তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মাহথিরকে শনাক্ত করা হয়। এরপর আজ সকালে তাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৩   ৪৩৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ