শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১

প্রথম পাতা » আন্তর্জাতিক » শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১
শনিবার, ২৯ মার্চ ২০২৫



শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। এছাড়া প্রতিবেশী মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরেও বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা ইনস্টিটিউট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বহুতল ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে এক জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন শ্রমিক আটকে পড়েছিলেন। যাদের উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বিলাসবহুল হোটেলের ছাদে অবস্থিত সুইমিং পুল থেকে পানি পড়তে দেখা গেছে। মূলত ভূমিকম্পের তীব্র কম্পনে এমন পরিস্থিতি হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটছুটি শুরু করেন।

শুক্রবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের এই ভবনটি ধসে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময়: ৮:৫২:০৭   ৪০৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ