ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিব গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিব গ্রেপ্তার
সোমবার, ২৪ মার্চ ২০২৫



ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিব গ্রেপ্তার

নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হয়।

এসপি আনোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে ১৮০ টাকার টিকিট ৪৫০–৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন রাকিব। কালোবাজারী চক্রের সদস্য রাকিব তার নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ৫টি রেলওয়ে সেবা অ্যাপস অ্যাকাউন্টে খুলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন।’

এ ঘটনায় ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এসপি আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ৩:৫৪:০২   ৩২২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ