গাজায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার
সোমবার, ২৪ মার্চ ২০২৫



গাজায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। রোববার (২৩ মার্চ) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা তথ্য হালনাগাদ করে এ হিসাব দিয়েছেন। খবর বিবিসি, ওয়াশিংটন পোস্টের।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধের শুরু থেকে অন্তত ৫০ হাজার ২১ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন আহত হয়েছে।

গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখনও হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। লোকবল আর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে যা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

যদিও গাজায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যানসেটের পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও কয়েকগুণ বেশি।

এর আগে, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলায় নিহত হয় এক হাজার ২০০ মানুষ ও হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন ব্যক্তি। ওই হামলার পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা আজও চলছে।

এ বছর ১৯ জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তারপরও এই যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের হামলায় গাজায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে এবং গাজায় আবার শুরু হয়েছে ইসরায়েলের পূর্ণ শক্তি নিয়ে হামলা। এই হামলায় গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৪১ জন।

বাংলাদেশ সময়: ৩:৪৬:৫৬   ৩৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ
আইসিজের রায়ের বিবরণ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ