৮৬৮ কোটি টাকা পাচার অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রথম পাতা » জাতীয় » ৮৬৮ কোটি টাকা পাচার অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
সোমবার, ২৪ মার্চ ২০২৫



অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে করা পৃথক দুই মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়াম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়ে বলেন, শিগগিরই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

একটি অভিযোগপত্রের আসামি হলেন অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার। অপর অভিযোগপত্রে আসামি করা হয়েছে ভিশনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামানকে।

অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার অর্থ পাচার করা হয়েছে।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চার্জশিটে দায়ী প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে আসামি করা হয়। আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থ পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্র“য়ারি মামলা করে দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

এদিকে ভিশনটেল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাচার করেছেন।

ওই অর্থ পাচারের অভিযোগে এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর ভিশনটেল লিমিটেডের বিরুদ্ধে এ মামলাও করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই মামলার তদন্ত করেন।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ৩:৪৩:৪৮   ৩৬২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ