সস্ত্রীক সাবেক এমপি শেখরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সস্ত্রীক সাবেক এমপি শেখরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ২৪ মার্চ ২০২৫



সস্ত্রীক সাবেক এমপি শেখরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাগুরা-১ আসনের সাবেক সংসদ-সদস্য মো. সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সিমা রহমান এবং কারাগারে থাকা পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- ফরিদপুরের সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহা ও বিসিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের আবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে এবং মামলা চলমান রয়েছে। এসব মামলার তদন্ত এবং তাদের সম্পদের অনুসন্ধান করার সময় দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান ও তদন্তকাজ ব্যাহত হবে।

সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। দুদকের আবেদনে বলা হয়, আসামি মোল্যা নজরুল ইসলাম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অপরদিকে আসামি সুভাষ চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা অর্জন ও ভোগ দখলে রাখায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ৩:৩৪:১৭   ৩৪৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ