দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের
শনিবার, ১ মার্চ ২০২৫



দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের

রাজধানী নয়া দিল্লি ও তার আশপাশে যেসব কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, এসব মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য দিল্লি পুলিশকে তিনি নির্দেশও দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, অমিত শাহ শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেন, বৈঠকে রাজধানী নয়াদিল্লি সহ দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত কথিত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যাপারে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই কর্মকর্তা বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি- দিল্লির যেসব কলোনিতে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করেন, সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথিপত্র কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছেন, তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে হালনাগাদ তথ্য জানানোর পর তিনি বলেছেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এসব মানুষ যাদের সহযোগিতা এবং আশ্রয়-প্রশ্রয়ে দিল্লিতে বসবাস করছেন, তাদেরকেও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, এটা একটা বড় নেটওয়ার্ক। যে কোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। অপরাধীদের আইনের আইনের আওতায় আনতে হবে। এজন্য অভিযানে যতখানি কঠোরতা আনা প্রয়োজন, তা আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০১   ২৮৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ