সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু
শনিবার, ১ মার্চ ২০২৫



সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেখানে আগামীকাল শনিবার প্রথম রোজা পালন করা হবে। অর্থাৎ আজ শুক্রবার থেকে সেখানে তারাবিহ নামাজ আদায় করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে- শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র রমজান শুরু হবে ১লা মার্চ শনিবার থেকে। সুদাইর এবং তুমাইর সহ সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এই চাঁদ দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সৌদি আরবের সব মুসলিমকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায় কিনা তার দিকে নজর রাখার অনুরোধ জানায়। চাঁদ দেখা কমিটি সাধারণত রমজান মাস শুরুর ইঙ্গিত হিসেবে চাঁদ দেখেন। একই সঙ্গে তারা মুসলিমদের অনুরোধ করেন চাঁদ দেখতে।

বাংলাদেশ সময়: ১৩:১০:৩১   ২৯৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ