অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার

প্রথম পাতা » জাতীয় » অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার
শনিবার, ১ মার্চ ২০২৫



অপারেশন ডেভিল হান্টে আরও ৬১৮ জন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ২১ দিনে এ নিয়ে মোট ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হলো ডেভিল হান্ট অপারেশনে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪০৪ জন।

এআইজি ইনামুল হক সাগর জানান, দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ১২:০৩:০৩   ২৬৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ