শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

প্রথম পাতা » অপরাধ » শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত
শনিবার, ১ মার্চ ২০২৫



শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে ২ ডাকাত নিহত

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতের গুলিতে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কীর্তিনাশা নদীর তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতদল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোটে করে পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতদলের ৭ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ডাকাতদের ছোড়া গুলিতে আহত দুজন সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে ৭ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার হবে।

বাংলাদেশ সময়: ১১:৫১:১৪   ২৫৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ