জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

প্রথম পাতা » খেলা » জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

এ সময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।

মামলার বিষয়ে বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, ‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’

এ সময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন।’

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৮   ২৪৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়
লামিনে ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প
কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী

Law News24.com News Archive

আর্কাইভ