ডাকাতি প্রাইভেটকারে এসে ভাঙল সাটার, লুট ক্যাশ বাক্স মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ

প্রথম পাতা » অপরাধ » ডাকাতি প্রাইভেটকারে এসে ভাঙল সাটার, লুট ক্যাশ বাক্স মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ

মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইন। ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকান। বৃহস্পিতবার ভোর রাত ৪টা ২০ মিনিট। সিসি ফুটেজে দেখা গেল দামি প্রাইভেট কার নিয়ে তিন ব্যক্তি এক এক করে নেমে আসেন। এরপর দোকানে তালা কাটা শুরু করেন। তালা কাটা শেষে দোকানের সামনে থেকে চলে যান।

তবে কয়েক মিনিট পর আবার একই গাড়িতে ওই দোকানের সামনে আসেন তারা। এরপর সাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেটসহ একে একে অনেক মালপত্র বের করে প্রাইভেটকারে তোলেন।

একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরো দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

মা মনি স্টোরের মালিক আরমান হোসেন গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে দোকানে এসে দেখি সাটার লাগানো। তবে দোকানের তালা ভাঙা। ক্যাশবাক্সসহ অনেকে মালপত্র উধাও। একইভাবে আরিফুল ইসলামের একটি পাঞ্জাবির দোকান, রুবেলের সালমান বিরানী হাউজ ও ৫ নম্বর সড়কের দু’টি বাসায়ও একই ধরনের ঘটনা ঘটেছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।

তিনি আরো বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক। মিরপুরে যেখানে আমার দোকান সেখানে ৩–৪টা পর্যন্ত জমজমাট থাকে। পাশে বেনারশী পল্লী। সেখানে যদি এরকম অবস্থা হয়, কোথায় কে নিরাপদ? পুলিশের টহলও দেখি না। আমরা কিছু চাই না। নিরাপত্তা নিশ্চিত করা হোক।

গণমাধ্যমের হাতে আসা একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চক্রে তিনজন সদস্য। একজনের পায়ে কেডস। পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসেন। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

বাংলাদেশ সময়: ৯:৩৮:১৭   ৩২৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬

Law News24.com News Archive

আর্কাইভ