দুদকের মামলায় সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুদকের মামলায় সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



দুদকের মামলায় সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গত বছর ১৯ ডিসেম্বর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের করে দুদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলার আসামি হিসেবে কারাগারে আছেন।

আবেদনে বলা হয়, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে সে কারণে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত সাধন চন্দ্রের উপস্থিতিতে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

গত বছর ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১:০২:৩৮   ২২৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


শিশু রামিসা হত্যা আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার: আসামি সোহেল রানা
“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে
ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর
ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত ২ হাজার ৪৩২ মামলার আলামত ধ্বংস
আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা
আত্মসমর্পণের পর কারাগারে কথিত যুবদল নেতা ফাহিম
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও
হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার পর আমি আদালতে আসবো, হাজিরা দেব, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী
সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

Law News24.com News Archive

আর্কাইভ