সংবাদ প্রকাশের জের আদালতে সাংবাদিকদের হেনস্তা সালমানের আইনজীবীদের

প্রথম পাতা » জাতীয় » সংবাদ প্রকাশের জের আদালতে সাংবাদিকদের হেনস্তা সালমানের আইনজীবীদের
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



কাঠগড়ায় আনিসুল-সালমান, আদালতকক্ষে বাগবিতণ্ডা

ঢাকার আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবীদের বিরুদ্ধে একাধিক জাতীয় সংবাদপত্রের সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে।

সরকার উৎখাতে চক্রান্তের সংবাদ প্রকাশের জেরে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এদিন বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ও রিমান্ড শুনানির জন্য সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি দিলীপ কুমার আগারওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সকাল ১০টায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে তোলা হয়। আসামিদের কাঠগড়ায় তোলার সঙ্গে সঙ্গেই সালমান ও অন্য আসামিদের আইনজীবীরা কাঠগড়ার পাশে ঘিরে ধরেন। আগের মতোই সালমানসহ সব আসামি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর বিচারক ১০টা ১২ মিনিটে এজলাসে ওঠেন। আদালতে শুনানি চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পর্যায়ক্রমে কালের কণ্ঠ, প্রথম আলো ও কালবেলার সাংবাদিককে হেনস্তা করে এজলাস থেকে বের করে দেন সালমানের আইনজীবীরা।

এ সময় সাংবাদিকরা কেন এজলাস কক্ষে আছেন বলে উত্তেজিত হন তারা। এরপর ছবি ও ভিডিও করার অভিযোগ তুলে হেনস্তার চেষ্টা করে এজলাস কক্ষে বিশৃঙ্খলাও করেন তারা।

এর আগে ২৭ জানুয়ারি আদালতে এসে সরকারের বিপক্ষে বেক্সিমকো শ্রমিকদের মাঠে নামতে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকতে তার আইনজীবীদের নির্দেশনা দেন সালমান এফ রহমান। ওই কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তাও পাঠান জুনাইদ আহমেদ পলক। এরপর আদালতে আসামিদের নিয়ে যাওয়া-আসার সময় কড়াকড়ি আরোপ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীদের মাধ্যমে সাংবাদিকদের টার্গেটে রেখে হেনস্তা করার চেষ্টা করেন আওয়ামী লীগের সাবেক এই প্রভাবশালী মন্ত্রীরা।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকতা করছি। দুদিন আগে সাংবাদিকরা সালমানসহ বিভিন্ন আসামিদের আইনজীবীদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের বার্তা প্রদানের নিউজ করে। এর প্রেক্ষিতে বুধবার সব সাংবাদিককে নজরে রাখেন আওয়ামী লীগের আইনজীবীরা।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীরা কেন বাধা দেবেন। আজকের (বুধবার) ঘটনা কি হয়েছে সামনে ছিলাম বলে দেখিনি। তবে সামনের দিন থেকে কেউ যেন এ ধরনের আচরণ না করতে পারে বিষয়টি দেখব।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। অভিযুক্ত আইনজীবীদের নাম দিলে ঢাকা আইনজীবী সমিতি থেকে ন্যায়বিচার করব।

বাংলাদেশ সময়: ১:০৭:১২   ১৭৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জনপ্রশাসনে শুদ্ধি অভিযান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
লিটু নামের সেই ছেলেটি এখন আইনমন্ত্রী
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Law News24.com News Archive

আর্কাইভ