প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল

প্রথম পাতা » অপরাধ » প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল

কখনও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনও সাংবাদিক আবার কখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছিলেন কামাল খান ওরফে শাহ কামাল নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ বলছে, কামাল একজন পেশাদার প্রতারক। শনিবার তাকে ডেমরা থানা-পুলিশ গ্রেপ্তার করে।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার কামাল পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছে নানা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতেন। গত বৃহস্পতিবার ডেমরার রাণীমহল এলাকায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহকে কামাল ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেন। শনিবার তাকে কৌশলে ডেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে কামালের বিরুদ্ধে ডেমরা থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৬   ২৪১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীতে দূর্বৃত্ত‌দের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত
মানিকগঞ্জে সার পাচারকালে সাব-ডিলার আটক, দুই লাখ টাকা জরিমানা
এসআরবির তদন্ত ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

Law News24.com News Archive

আর্কাইভ