সমালোচনার মুখে ওষুধে আরোপিত কর প্রত্যাহার

প্রথম পাতা » জাতীয় » সমালোচনার মুখে ওষুধে আরোপিত কর প্রত্যাহার
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



সমালোচনার মুখে ওষুধে আরোপিত কর প্রত্যাহার

ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের ২ দশমিক ৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের দাম বাড়বে না।

এর আগে, গত ৯ জানুয়ারি স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে অধ্যাদেশ জারি করে অন্তবর্তীকালীন সরকার। তখন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয় ওষুধ শিল্প সমিতি। এছাড়া তীব্র সমালোচনার মুখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই খাতে কর প্রত্যাহারের সুপারিশ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, সব মিলিয়ে আট খাতে নতুন করে আরোপিত কর কমানো হয়েছে। প্রত্যাহার করা হয়েছে মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত করও। এদিন একই বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাগণের খরচ বাড়বে না।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০৫   ২৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ