চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের ‘সমন ‘ গায়েব ও ওয়ারেন্ট বানিজ্যর করা পেশকার ফের বদলি।

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের ‘সমন ‘ গায়েব ও ওয়ারেন্ট বানিজ্যর করা পেশকার ফের বদলি।
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



মোছলেহ উদ্দীন সবুজ, চট্টগ্রাম প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৩ ৪:২৬

চট্টগ্রাম আদালতের সেই বেঞ্চ সহকারী মোহাম্মদ হারুন উর রশিদকে ফের বদলি করা হয়েছে। চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী থেকে নেজারত শাখার ক্যাশিয়ার পদে তাকে দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব সাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, বিচারিক ও প্রশাসনিক কাজের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি হারুন উর রশিদকে নেজারত শাখার ক্যাশিয়ার পদে বদলি করা হল। এ আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। তিনি বলেন, পুলিশ হেফাজতে মারা যাওয়া সাবেক দুদক উপ পরিচালক সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহকে সমন না পাঠিয়ে আটকে রাখার বিষয়ে জড়িতদের সনাক্ত করতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সিএমপির চান্দগাঁও থানা হেফাজতে দুদকের উপ পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পর সমন ইস্যুর বিষয়ে নেজারত শাখা থেকে প্রতিবেদন চাওয়া হয়। নেজারত শাখা ওই মামলার সমনটি চট্টগ্রাম ষষ্ঠ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে নেজারত শাখায় পাঠায়নি বলে প্রতিবেদন দিয়েছে।

ওই আদালতে গত ৩০ আগস্ট স্মারক নং-৪৮৭৬ মূলে সমন লিখা হলেও নেজারত শাখায় ওই সমন আর যায়নি। ওটা বেঞ্চ সহকারী নিজেই আটকে রাখে এবং গোপন করে ওয়ারেন্ট করায়। আর ওই ওয়ারেন্ট ওইদিনই পাঠিয়ে দেওয়া হয় থানায়।

জানা যায়, সমনটি লেখা হলেও তা গোপনে রেখে দেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হারুন অর রশীদ। এটি মামলার আসামিদের হাতে যাতে না পৌঁছায় সেজন্য কৌশলে নিজের ড্রয়ারে রেখে দিয়ে নেজারত শাখায় আর পাঠাননি।

পরে জামিনযোগ্য ৩২৩ ও ৫০৬ ধারায় সমনকে কৌশলে গোপন করে মামলার ধার্য তারিখে ওয়ারেন্ট ইস্যু করা হয়। আদালতের বেঞ্চ সহকারিদের সঙ্গে এই ওয়ারেন্ট বাণিজ্যে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে পুলিশের একটি সংস্থাও।

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৯   ২৭৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যা জানা গেল
মানিলন্ডারিং মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড
মিডফোর্ডে সোহাগ হত্যা: ২১ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য ১৭ জুলাই
হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
প্রতারণা ও জালিয়াতি মামলা সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর
ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার রায়, তিনজনের মৃত্যুদণ্ড
ছয় দিনের রিমান্ড শেষে জেলহাজতে সাবির ও তানিম
আবেদপুত্রের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন
‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই

Law News24.com News Archive

আর্কাইভ