কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় বাবা–মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার বিকেলে ধানমন্ডি লেক এলাকায় এ অভিযান চালানো হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার সুযোগে সে পালিয়ে যায়।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে জানান, অনৈতিক সম্পর্কের জের ধরে ২০১৭ সালের ২ নভেম্বর শাহিন মল্লিকের সহায়তায় গৃহবধূ আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করেন। এ ঘটনায় জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। তাতে আরজিনা ও তার প্রেমিক শাহিন মল্লিককে আসামি করা হয়। বিচার শেষে ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এটিইউ জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর শাহিন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে সে কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

বাংলাদেশ সময়: ৭:৫৮:১২   ২৬৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ