সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

ড. আব্দুস শহীদের নামে একধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলার প্রধান আসামি তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

বাংলাদেশ সময়: ৭:৪৯:০৪   ২৪১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ