মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রথম পাতা » অপরাধ » মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার অভিযোগে চক্রের সক্রিয় সদস্য পান্না বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার নগদ ৬ লাখ ১ হাজার ২৫০টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬টি হিসাব নম্বরের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল, পান্না ইন্টারন্যাশনাল নামক ভুয়া এজেন্সির ভিজিটিং কার্ড ও সিল প্যাড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ঢাকার নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রতারণার অভিযোগে গত ১২ অক্টোবর নিউমার্কেট থানায় ভুক্তভোগী মো. নুরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন।

এজাহারে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর অ্যান্না হ্যারিসন নামে একটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে। আইডি থেকে জানানো হয়, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ বেলটন যুক্তরাষ্ট্রে কর্মরত অবস্থায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে। পরে হ্যারিসন তাকে মৃত ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে এলাইনস ব্যাংক ম্যানেজারের নম্বর দেয়। তিনি ভুক্তভোগীকে জানান, বিমার টাকা পেতে হলে আপনাকে ৭৬ হাজার মার্কিন ডলার পাঠাতে হবে। ওই পরিমাণ টাকা একটি পেমেন্ট স্লিপ দিয়ে চক্রটি জানায়, শিপিং কোম্পানিতে ২টি ল্যাগেজে পুরো অর্থ পাঠানো হয়েছে। প্রমাণ স্বরূপ একটি ভিডিও পাঠিয়ে দেয়। এসময় চক্রটি বিমা খরচ ও ডেলিভারি খরচ বাবদ ১ লাখ ৮৫ হাজার টাকা পাঠাতে বলেন। তাদের কথা মতো ডাচ্ বাংলা ব্যাংকের উত্তরা শাখার হিসেব নম্বরে পাঠিয়ে দেয়। এরপর ধাপে ধাপে চারবারে ভুক্তভোগীর কাছ থেকে ১৭ লাখ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি।

ওসি মোহসীন উদ্দিন জানান, গ্রেপ্তার পান্না বেগম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে অ্যান্না হ্যারিসর নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করত। এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তার আসামিকে আদলতে নিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১:০৮:৪৯   ২৭৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার

Law News24.com News Archive

আর্কাইভ