স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টিসহ অন্যান্য দেশেও বাড়ি/এপার্টমেন্টসহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা বাংলাদেশের অভ্যন্তরেও সম্পদ অর্জন করেছেন বলে রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়। বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামান দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩১   ২৩৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ
বিমানের কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ
এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন পেছাল
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর জেল, ৬৪ কোটি টাকা জরিমানা
হত্যাচেষ্টা মামলায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার জামিন
পরিবারকে না জানিয়ে গার্মেন্টস কর্মীর লাশ দাফন : স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
হরিদাস চন্দ্রের রিমান্ড শুনানিতে যা জানা গেল
মানিলন্ডারিং মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড
মিডফোর্ডে সোহাগ হত্যা: ২১ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য ১৭ জুলাই

Law News24.com News Archive

আর্কাইভ