পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ দিন দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চৌধুরী নাফিজ সরাফতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে এবং অজ্ঞাত স্থান থেকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার পক্ষে বক্তব্য প্রচার করছেন। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় চৌধুরী নাফিজ সারাফত দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে চৌধুরী নাফিজ সরাফতের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১০   ২৫৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীতে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ
এনআইডি সংশোধনে নির্বাচন কমিশনের অগ্রগতি, নিষ্পত্তি ৬৪ লাখের বেশি আবেদন
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা

Law News24.com News Archive

আর্কাইভ