ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর
শুক্রবার, ২৯ মে ২০২৬



ঢাকার সিজেএম আদালতের হাজতখানার ওসি হুমায়নের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীর

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ওসি হুমায়ন কবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ঢাকার আইনজীবী সমিতির এক আইনজীবী।

রোববার (২৪ মে) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হাসান রানা জনস্বার্থে এ অভিযোগ করেন।

রানা অভিযোগ করেন, ‘ওসি হুমায়ন অর্থের বিনিময়ে তার নিজ রুমে আসামিদের আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন এবং আসামিকে মোবাইল ফোনে অবাধে বিভিন্ন নাম্বারে ফোন করার সুযোগ সৃষ্টি করে দেন। এছাড়া অর্থশালী আসামিদের তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে মামলা করার পরামর্শ প্রদান করেন। অন্যথায় শোন-অ্যারেস্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মামলায় জড়ানো হবে বলে হুমকি প্রদান করেন।’

তিনি আরও অভিযোগ করেন, তার কথা (ওসি হুমায়ন) না শুনলে তার নিজস্ব লোক দিয়ে হাজতখানায় আসামিদের যত প্রকার নির্যাতন আছে, সে নির্যাতন করে।

তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।

অ্যাডভোকেট রানা বার্তা২৪.কমকে বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ করা হয়েছে।

তবে ওসি হুমায়ন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘এখানে ৮টি সিসি ক্যামেরা লাগানো আছে। পাশেই আছে পিপি সাহেবের কক্ষ। এমন অভিযোগ থাকলেতো তারই জানার কথা সবার আগে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন ভিত্তি নাই। আইনজীবী সাহেব অভিযোগ প্রমান করতে পারলে শাস্তি মাথা পেতে নেব।’

তিনি আরও বলেন, ‘এক আসামির ওকালতনামা স্বাক্ষর করার জন্য অনেক সময় দুই বা ততোধিক ওকালতনামা আনা হয়। এক আসামি ওকালতনামায় স্বাক্ষর করলে অনেক সময় আরেক ওকালতনামায় স্বাক্ষর করতে চান না। যার ওকালতনামায় আসামি স্বাক্ষর করলেন না, সেই আইনজীবীর কাছে আমি খারাপ হয়ে গেলাম। তারাই হয়তো অভিযোগকারী আইনজীবী রানা সাহেবকে ভুল বুঝিয়ে এমন অভিযোগ করিয়েছেন।’

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৩   ১২৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ