বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
শুক্রবার, ২৯ মে ২০২৬



বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) বিকেলে তাদের বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানি‌য়ে‌ছেন, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছে— এমন একটি গোয়েন্দা তথ্যর ভি‌ত্তি‌তে অভিযান প‌রিচালনা করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চিরুনি অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

​ওসি বলেন, আটকদের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ও মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ মিলেছে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৫   ১২৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ