আদ্-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » আদ্-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
শনিবার, ৩০ মে ২০২৬



আদ্-দ্বীন মেডিকেলের ছাদে বেকারি দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে আজ শনিবার বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় আদ্-দ্বীন মেডিকেলের ছাদে একটি বেকারি কারখানা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বিকেল পাঁচটার দিকে মন্ত্রী হাসপাতাল ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেডিকেল কলেজের সন্নিকটে থাকা বেকারি কারখানাটি পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি আদ্-দ্বীন হাসপাতালের ভেতরে নয়, বরং আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। কারখানাটি থেকে রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে স্থাপনাটি হাসপাতাল-সংলগ্ন হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রাজধানীর এই হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আদ্‌-দ্বীন মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। বেকারিটি বৈদ্যুতিক ওভেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে এটি কীভাবে অনুমোদন পেয়েছে, সে বিষয়েও তদন্ত করা হবে। মেডিকেল কলেজের ভবনের ওপর এ ধরনের কারখানার বৈধ অনুমোদন থাকার কথা নয়।’

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩০   ১৩৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার

Law News24.com News Archive

আর্কাইভ