কলেজ ছাত্র হত্যা বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কলেজ ছাত্র হত্যা বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে কলেজ ছাত্র নিহতের ঘটনায় করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের বাঁশতলা থেকে শাহে আলমকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান ডিগ্রি কলেজের ছাত্র নাইমুর রহমান গুলশান থানাধীন শাহাজাদপুরে আন্দোলন করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরে নাইমুরের বাবা ১২ সেপ্টেম্বর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ৭:২৯:৩০   ৩১৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ