সাবেক তিন আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা

প্রথম পাতা » জাতীয় » সাবেক তিন আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



সাবেক তিন আইজিপিসহ ৮৮ পুলিশের নামে হত্যা মামলা

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলি করে মানুষ হত্যার অভিযোগে ঢাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শকসহ (আইজিপি) বাহিনীটির ৮৮ জন সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।এ ছাড়া হত্যাচেষ্টার মামলা হয়েছে আরও ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এক মাসের ব্যবধানে ঢাকার আদালত ও থানায় এসব মামলা করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন– একেএম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সাবেক তিনজন আইজিপি, ডিএমপির সাবেক দুই কমিশনার ও র‍্যাবের সাবেক দুই মহাপরিচালক। এ ছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধানকে হত্যা মামলার আসামি করা হয়েছে।

মামলার তালিকায় আরও আছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তা, ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার বা উপকমিশনার পদমর্যাদার ১৪ জন, অতিরিক্ত পুলিশ সুপার বা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ১৬ জন ও সহকারী পুলিশ সুপার বা সহকারী কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তা।

এছাড়াও ঢাকার বিভিন্ন থানায় কর্মরত সাবেক ১৩ জন ওসি, ৯ জন পুলিশ পরিদর্শক, ১৩ জন এসআই, ১ জন এএসআই ও ৩ জন পুলিশ কনস্টেবলও রয়েছেন মামলার আসামি।

বাংলাদেশ সময়: ৭:৩১:০০   ২৬৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ