আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হলেন ৩৩ আইনজীবী

প্রথম পাতা » শিরোনাম » আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হলেন ৩৩ আইনজীবী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



 

---

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হয়েছেন ৩৩ জন। আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে আপীল বিভাগের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে এসব আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হতে ৬৩ জনের করা আবেদন স্থগিত রাখা রয়েছে।

আপীল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আইনজীবীদের তালিকা দেখতে এখানে  ক্লিক করুন ।

 

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩০   ৪৫২ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ