আজ অবসরে যাচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রথম পাতা » জাতীয় » আজ অবসরে যাচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



---

 

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আজ। এর মধ্য দিয়ে ১৭ বছরের বিচারক জীবনের ইতি ঘটতে যাচ্ছে তাঁর।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) অবসরে গেলেও হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি হিসেবে শেষ কর্মদিবস পার করেন গেলো ৩১ আগস্ট। ওইদিন শেষবারের মতো এজলাসে বসেন তিনি।

১ ও ২ সেপ্টেম্বর ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ৩ সেপ্টেম্বর শুরু হয় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, যা ৭ অক্টোবর পর্যন্ত চলবে। সেই হিসাবে ৩১ আগস্টই (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস।

---

রেওয়াজ অনুযায়ী ৩১ আগস্ট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের একাংশ যাননি। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও এতে অংশ নেননি।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতি পদে শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১০:৫৪:২৭   ৫৬৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের

Law News24.com News Archive

আর্কাইভ