সাকিবকে ছাড়াই ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

প্রথম পাতা » খেলা » সাকিবকে ছাড়াই ঢাকায় ফিরছে বাংলাদেশ দল
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



সাকিব আল হাসান।

সাকিব আল হাসানকে ছাড়াই রাতে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল। দুই ভাগে পাকিস্তান ছাড়বে মুশফিক-শান্তরা।

অন্যদিকে, সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে কাউন্টি খেলার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

বাংলাদেশ দলের প্রথম বহরের বিামনটি ঢাকা আসবে রাত ১১টার দিকে। এর তিন ঘন্টা পর দেশে পা রাখবে দ্বিতীয় বহরে থাকা খেলোয়াড়রা।

তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই লিটন-মিরাজদের। ভারত সিরিজে সামনে রেখে ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে। ১৯ সেপ্টেম্বর রোহিত-কোহলিদের টেস্ট শুরু হবে বাংলাদেশের।

এবার পাকিস্তান সফরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করে টাইগাররা। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৯   ৩৩৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার
বিশ্বকাপে কে বেশি গোল করবেন মেসি না রোনালদো? এমবাপ্পের ভবিষ্যদ্বাণী
সাফের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী
অন্যের স্ত্রীকে বিয়ে: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Law News24.com News Archive

আর্কাইভ