ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



 

---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে তামীম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর কচ্ছপিয়া আবাসনে এ ঘটনা ঘটে। তামীম আবাসনের মোতাহারের ছেলে।

তামীমের চাচি শাফিয়া বেগম জানান, মা,ছেলে দুপুরে খাবার খেয়ে একসাথে ঘুমাতে যায়। মা ঘুমিয়ে পরলে দরজা ফাঁকা পেয়ে তামীম বের হয়ে আসে। ঘুম থেকে উঠে তামীমের মা রাবেয়া তাকে না পেয়ে খোঁজাখুজি করে দেখে ঘরের পাশের পুকুরে ভাসতেছে। এরপর পাশের লোকজন নিয়ে তামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়েছি তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকলে ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

বাংলাদেশ সময়: ১৯:৫২:২১   ২২৪ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ