বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারী আটক

প্রথম পাতা » শিরোনাম » বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারী আটক
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



 

---

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা ও লেফট্যানেন্ট সাব্বির আহমেদ এর নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা চোরাকারবারীদের আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত দেড় টার অভিযানে, কয়লাবাহী জাহাজ এম.ভি. আল রত্না আনুমানিক ৬৫০ টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যশোর জেলার নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় অন্য একটি জাহাজ এম.ভি. তানজিলা-২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজসে আনুমানিক ৬০ টন কয়লা অবৈধ ভাবে বিক্রির সময় জাহাজদুটির স্টাফ এবং শ্রমিকসহ ৩৭ জনকে ঘটনাস্থলে আটক করে কোস্ট গার্ড । পরবর্তীতে জাহাজ দুটি সকাল সাড়ে ৯টায় বিসিজি বেইস মোংলায় নিয়ে আসা হয়।

অভিযান পরিচালনার সময় এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত জাহাজদুটি এবং ব্যক্তিদের তল্লাশী করে তাদের কাছ থেকে অবৈধভাবে কয়লা ক্রয়ের জন্য নগদ (এক লক্ষ) টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের মধ্য অবৈধভাবে কয়লা ক্রয়/ বিক্রয় এর সাথে জড়িত ০৩ জন এবং পলাতক এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ারকে আসামী করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া জব্দকৃত জাহাজদুটি, কয়লা ও আটককৃত জাহাজদুটিব বাকী স্টাফ এবং শ্রমিকসহ ৩৪ জনকে মুছলেকা নিয়ে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৬   ২৬৮ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ