৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করে পুলিশে হস্তান্তর

প্রথম পাতা » অপরাধ » ৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করে পুলিশে হস্তান্তর
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



৫৪৯ অস্ত্র ও ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করে পুলিশে হস্তান্তর

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশ সদস্য কর্তৃক থানায় ফেলে যাওয়া অস্ত্র-গোলাবারুদ এবং সাধারণ জনগণের হাতে যাওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো পুনরায় সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যে পুলিশের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কাছে রক্ষিত ৫৪৯টি বিভিন্ন প্রকার অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড অ্যামুনেশন এবং অন্যান্য দ্রব্যাদি নিকটস্থ মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিভিন্ন ধরনের অস্ত্র ৭৪৮টি, গুলি ২০১৯৫ রাউন্ড ও টিয়ারশেল ১৪৭২টি এবং সাউন্ড গ্রেনেড ৭০টি উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্টে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের সদস্যরা অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায় নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী থানাগুলোর অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র-জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৮   ৩০১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ