সম্পদের হিসাব দিতে বেনজীর-মতিউর পেলেন আরও ১৫ কার্যদিবস

প্রথম পাতা » জাতীয় » সম্পদের হিসাব দিতে বেনজীর-মতিউর পেলেন আরও ১৫ কার্যদিবস
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



সম্পদের হিসাব দিতে বেনজীর-মতিউর পেলেন আরও ১৫ কার্যদিবস

সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তাদের পরিবারের সদস্যরা। তারা আইনজীবীর মাধ্যমে কমিশনে আবেদন জমা দিয়েছেন। কমিশন আবেদন মঞ্জুর করে প্রত্যেককে ১৫ কার্যদিবস সময় দিয়েছে।

দুদক সূত্র জানায়, ১৫ কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে হবে। সম্পদ বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রে আর সময় দেওয়া হবে না। বিবরণী জমা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী ‘নন সাবমিশন’ মামলা করা হবে। এই মামলা দায়েরের পর অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা যাবে।

দুদক আইনে নন সাবমিশন মামলায় তিন বছরের সাজার বিধান রয়েছে। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ১০ বছরের সাজার বিধান রয়েছে।

বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও দুই মেয়ের সম্পদের হিসাব চেয়ে তাদের গুলশানের বাড়িতে নোটিশগুলো টানিয়ে জারি করা হয়েছিল গত ২ জুলাই। তারা পলাতক থাকায় এই প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয়। এদিকে মতিউর রহমান, তাঁর দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের নোটিশগুলো বিশেষ বাহক তাদের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়িতে গত ২ জুলাই নিয়ে গেলেও তাদের পাওয়া যায়নি। পরে ওই বাড়ির নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগ করে ৪ জুলাই নিয়ে গেলে মতিউর স্বাক্ষর করে নোটিশগুলো গ্রহণ করেছেন।

মতিউর ও বেনজীরের পরিবারের সদস্যদের নোটিশ দিয়ে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়া কথা বলা হয়েছিল। দুদক আইন অনুযায়ী, এই সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশনে আরও সময়ের আবেদন করা যায়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হলো।

দুদক সূত্র জানায়, মতিউর ও তাঁর পরিবারের সদস্যরা সম্পদের হিসাব জমা দিতে সময় চেয়ে আবেদন করেছেন ৬ আগস্ট। আগামী ২৯ আগস্ট তাদের সময় শেষ হবে। এর পর তাদের দুদকের নির্দিষ্ট ছকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে হবে।

দুদকের অনুসন্ধানে বেনজীর, মতিউর ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে, বিদেশেও সম্পদের খোঁজ মিলেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৭   ২৩৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে

Law News24.com News Archive

আর্কাইভ