চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন
বুধবার, ১৫ মে ২০২৪



---

আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, অসদাচরণ ও খামখেয়ালিপনার অভিযোগে এনে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলাইমান বিশু সোমবার (১৩ মে) বিকেলে এক সাধারণ সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান। আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৪ মে) থেকে এ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

 

সমিতির সভাপতি জানান, ‘বারের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তার মক্কেলের একটি অ্যাফিডেভিট গত ১৯ মার্চ ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে দাখিল করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই ধরনের অ্যাফিডেভিট স্বাক্ষর করবেন না বলে জানান। আইনজীবী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরার এ সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণার জন্য সাক্ষাতের সময় চাইলেও তিনি তা দেননি।

 

তিনি আরও বলেন, গত ২১ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে মক্কেল মোসা: শিরিন বেগমকে ডেকে হাজির রেখে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাবমিশন রাখলে আবারও এফিডেবিটে স্বাক্ষর করবেন না বলে জানান। এতে বিচার প্রার্থী ও আইনজীবীদের প্রতি অবজ্ঞা, অসম্মান ও অসৌজন্যমূলক আচরণের সামিল।

এ বিষয়ে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক পিন্টু বলেন, হুমায়ুন কবিরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত তার আদালত আইনজীবীরা বর্জন অব্যাহত রাখবেন। আর এই সিদ্ধান্তের চিঠি প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, রেজিস্ট্রার জেনারেল- সুপ্রিমকোর্ট, জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ পার্শ্ববর্তী জেলা আইনজীবী সমিতিকে জানানো হবে।

 

এ ব্যাপারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির জানান, আদালত বর্জনের সিদ্ধান্ত বেআইনি।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৫   ৬০৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ