স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণমাধ্যমকে হয়রানি বা টার্গেট করার উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হচ্ছে না। তিনি বলেন, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের অন্যতম লক্ষ্য। আইনটি যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয়, তা নিশ্চিত করতে সরকার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ করছে। আগামী ১৫ দিনের মধ্যে এই মতামত সংগ্রহ করা হবে এবং তা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে সংসদে আলোচনা হবে। সরকারের লক্ষ্য হলো এক মাসের মধ্যে আইনটি চূড়ান্ত করা। এছাড়া সাইবার প্রযুক্তির অপব্যবহার রোধ করে যুবসমাজকে রক্ষা করাও এই আইন প্রণয়নের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৫:১৬:৪৫ ৪ বার পঠিত #আইন প্রণয়ন #গণমাধ্যম #সাইবার নিরাপত্তা আইন #সালাহউদ্দিন আহমেদ #স্বরাষ্ট্রমন্ত্রী