ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
সোমবার, ৮ জুন ২০২৬



ইসরাইলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের

ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের খাতাম আল-আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড সোমবার (৮ জুন) এই তথ্য জানিয়েছে।
খাতাম আল-আম্বিয়ার যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, তারা লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়েছে ইসরাইলের বিরুদ্ধে সর্বশেষ এই হামলা চালিয়েছে। এ ছাড়া বিবৃতিতে সর্তক করে বলা হয়েছে, ভবিষ্যতে যেকোনো ধরনের হামলার কড়া জবাব দেয়া হবে।

লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকে ইসরাইল জুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরাইলে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে। ইসরাইল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী।
তবে সর্বশেষ ইরানের পক্ষ থেকে ইসরাইলে তাদের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা এলো।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩৩   ১৩৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ