সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: ১৩৫ ফ্লাইট বাতিল ও স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: ১৩৫ ফ্লাইট বাতিল ও স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হয়েছে। এতে ২০ হাজার ৬৭২ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। বিমানবন্দরগুলো সচল হওয়ার পরিস্থিতি বিবেচনায় অনেক বিমান পরিবহন সংস্থা এখনো ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। তবে বৃহস্পতিবার সকালে ৩৭৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দাম্মাম বিমানবন্দরে পৌঁছেছে। গত রাতে দাম্মাম বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনায় ফ্লাইট চালু রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বৈঠক করছে।

বাংলাদেশ সময়: ২১:১১:৫৬   ১৯ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: ১৩৫ ফ্লাইট বাতিল ও স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী
ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে দিতে ১০১ সংগঠনের নেটওয়ার্কের দাবি ফক্স নিউজের
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিরা রাশিয়ার যুদ্ধে প্রতারিত বাংলাদেশিরা: অস্ত্র দিয়ে টোপ ফেলে পাঠানো হচ্ছে সম্মুখ সমরে
ফ্রান্সে মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটকে কিছুই জানায়নি কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল
চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার: যুদ্ধে প্রাণ গেল অন্তত ৫৪ বাংলাদেশির
জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা বাংলাদেশের
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো হচ্ছে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও

Law News24.com News Archive

আর্কাইভ