ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের কেন্দ্রে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত
রবিবার, ৭ জুন ২০২৬



ইসরাইলের কেন্দে বন্দুকধারীর সিরিজ হামলা, বহু হতাহত

ইসরাইলের কেন্দ্রে সিরিজ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং আরও পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। ইসরাইলি পুলিশের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির কারণে কোচাভ ইয়ারের প্রবেশদ্বারের কাছে বিভিন্ন জায়গায় বাসিন্দারা আটকে পড়ে। এই ঘটনায় দেশটির পুলিশ ইতিমধ্যে দুইজন সন্দেহভাজন হামলকারীকে হত্যা করেছে।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলে সেনা মোতায়েন করেছে। অন্যদিকে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড তুজুর ইতজাক সেটেলেমেন্টের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
দেশটির জরুরি টিম নিশ্চিত করেছে যে কোচাভ ইয়ারের কাছে একটি গ্যাস স্টেশনে আহত দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া তুজুর ইতজাকের কাছে এক ব্যক্তি এবং আরেক নারী আহত হয়েছেন।

তুজুর নাতানের কাছে বন্দুকধারীর গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে ৩১ বছর বয়সী একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৪   ১৬০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ