রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত
বুধবার, ১৩ মে ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: “নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী

আরোও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন”

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন, নার্সের ক্ষমতায়ন”

এসব শ্লোগানের মধ্যে দিয়ে রাজবাড়ীর কালুখালীতে এক সাথে  আন্তর্জাতিক  নার্স ও মিডওয়াইফ দিবস -২০২৬ পালিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) নানা আয়োজনের মধ্যে দিয়ে  কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি পালন করে নার্স ও মিডওয়াইফরা।৫ই মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস, ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন এর সভাপতিত্বে শুরুতেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডা. ও নার্সরা বলেন, একজন রোগীর সুস্থ হয়ে ওঠার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা, মানসিক সাহস জোগানো এবং মানবিক সেবাদানে নার্স ও মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

পরে  কবিতা আবৃত্তি করেন সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার,  গান করেন মিডওয়াইফ মুক্তা রায়, শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন ডা. নাহিদা ইয়াসমিন,  ডা. শফিউল্লাহ, ডা. শশি। নার্স ও মিডওয়াইফ মিলে প্রায় ২৭জন  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০২:৪৬   ১৭১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক

Law News24.com News Archive

আর্কাইভ