ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
সোমবার, ১১ মে ২০২৬



ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১১ মে) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, মো. বোরহান উদ্দিনসহ অন্যরা শুনানির তারিখ পেছানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

২০২৪ সালে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৮   ৭১৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ