বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রথম পাতা » খেলা » বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
সোমবার, ১১ মে ২০২৬



বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল গঠন করা ১১ সদস্যের অ্যাডহক কমিটির কার্যক্রম বেআইনি ঘোষণা চাওয়া রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

গত ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছিল। রিটে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে করা অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।

রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছিল।

পরে রিটকারীদের অন‍্যতম আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানিয়েছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, যেমন কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। তবে বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এ সত্ত্বেও আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। যে কারণে রিটটি করা হয়েছে।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৩   ৩৬৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ